আমাদের সম্পর্কে
আমাদের ইতিহাস
Bangla-first Japanese learning—এই ভাবনা থেকেই Japan Bangla Getaway-এর যাত্রা।
জাপানে আসতে বা এখানে সেটেল হতে গিয়ে ভাষা, ডকুমেন্ট, রীতিনীতির জটিলতায় আমরা নিজেরাই যে চ্যালেঞ্জগুলো দেখেছি, সেগুলোকে সহজ করে বাংলায়, ধাপে ধাপে বোঝাতে চেয়েছি। সেই মিশন নিয়েই শুরু হয় আমাদের কনটেন্ট প্ল্যাটফর্ম—Hello Japan 2.O (জাপানি শেখা) ও Saikot from Japan (লাইফ/গাইডেন্স)। দর্শকদের অনুরোধে কনটেন্ট থেকে আমরা এগিয়ে যাই স্ট্রাকচার্ড কোর্স, eBook, মক টেস্ট, ওয়েবিনার—এবং পরবর্তীতে স্টুডেন্ট ভিসা ফাইল প্রসেসিং সাপোর্ট পর্যন্ত।
আজকে Japan Bangla Getaway এমন একটি জায়গা, যেখানে ভাষা শেখা, স্কিল তৈরি, আর সঠিক রোডম্যাপ—এক প্ল্যাটফর্মেই মেলে। আমাদের টিমে আছেন জাপান-অভিজ্ঞ শিক্ষক, প্রশিক্ষক ও e-learning বিশেষজ্ঞরা; লক্ষ্য একটাই—কম ঝামেলা, বেশি রেজাল্ট।
আমাদের টিমে রয়েছেন জাপানিজ ভাষায় দক্ষ প্রশিক্ষক, জাপানে অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষক, এবং ভাষা শিক্ষা ও অনলাইন কোর্স ডিজাইনিং-এ পারদর্শী কিছু মানুষ, যারা একসাথে কাজ করে একটি মানসম্মত শেখার অভিজ্ঞতা নিশ্চিত করেন। আপনি যদি জাপানে উচ্চশিক্ষা, চাকরি বা ভ্রমণের চিন্তা করেন—তাহলে আমাদের কোর্সগুলো আপনার প্রথম সঠিক পদক্ষেপ হতে পারে।
আমাদের মিশন
আমাদের মিশন সহজ: Language → Confidence → Career in Japan. আমরা বিশ্বাস করি, ভাষা শুধু শব্দ নয়—এটা সংস্কৃতি, চিন্তা ও সুযোগের দরজা। তাই আমরা দিচ্ছি প্র্যাকটিক্যাল জাপানি, সাশ্রয়ী ও অ্যাক্সেসিবল লার্নিং, এবং এথিক্স–ফার্স্ট কাউন্সেলিং—যেখানে প্রতিটি শিক্ষার্থীর লক্ষ্য, বাজেট ও টাইমলাইন অনুযায়ী কাস্টম রোডম্যাপ তৈরি হয়। ক্লাসরুমের ভেতর–বাহির, JLPT থেকে ইন্টারভিউ কৌশল, ডকুমেন্ট থেকে COE/ভিসা সাবমিশন—সব জায়গায় আমাদের লক্ষ্য একটাই: আপনার সাফল্যই আমাদের সাফল্য।
আমাদের প্রতিশ্রুতি:
- Bangla-first শেখা – সহজ ভাষায় ক্লিয়ার ব্যাখ্যা
- প্র্যাকটিক্যাল ফোকাস – বাস্তব উদাহরণ, মক টেস্ট, ফিডব্যাক
- A→Z গাইডেন্স – কোর্স, JLPT/EJU, ভিসা, আগমনের সেটআপ
- স্বচ্ছতা ও প্রাইভেসি – ডকুমেন্টে নিখুঁততা, ডেটা–সুরক্ষা
- স্টুডেন্ট–ফার্স্ট – আপনার লক্ষ্য অনুযায়ী কাস্টম প্ল্যান
নিজের পরিচিতি
আমি BAIN Saikot—জাপানে বসবাসরত একজন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর ও জাপানি ভাষা–পরামর্শদাতা। Hello Japan 2.0 ইউটিউব চ্যানেলে আমি সহজ বাংলায় মজার ও ব্যবহারিক উদাহরণ দিয়ে জাপানি ব্যাকরণ, শব্দভাণ্ডার ও দৈনন্দিন বাক্য শেখাই; পাশাপাশি জাপানে জীবনযাপন, পড়াশোনার সুযোগ ও ভিসা–সংক্রান্ত বাস্তব তথ্যও শেয়ার করি। বর্তমানে International Interpretation & Business বিষয়ে পড়ছি; JLPT N2 পাস করেছি এবং বাংলা, জাপানি, ইংরেজি এই তিন ভাষায় যোগাযোগ করতে পারি। পেশাগতভাবে গ্রাহক–প্রথম সেবা ও পরিপাটি, নির্ভরযোগ্য অপারেশন আমার প্যাশন । আমার লক্ষ্য—বাংলাদেশি শিক্ষার্থী ও নতুনদের জন্য জাপানিজ শেখাকে আত্মবিশ্বাসী ও আনন্দদায়ক করে তোলা, এবং বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থবহ সেতুবন্ধন তৈরি করা ।
